বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খেল আসাদুদ্দিন ওয়াইসির দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধরনের হতাশার মুখে পড়েছে আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। রাজ্যে প্রথমবারের মতো ব্যাপকভাবে অংশ নিয়েও দলটি কোনো আসনে জয় পেতে ব্যর্থ হয়েছে এবং সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুরসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১১টি আসনে প্রার্থী দিলেও এআইএমআইএম কোনো প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারেনি।

এই নির্বাচনকে পশ্চিমবঙ্গে এআইএমআইএম-এর জন্য প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। তবে ফলাফলে দেখা যায়, প্রতিটি আসনেই দলটি উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে রাজ্যে দলটির রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল।

এর আগে গত নির্বাচনে ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো সাফল্য পায়নি এআইএমআইএম। ফলে টানা দুই নির্বাচনে পশ্চিমবঙ্গে দলটির ব্যর্থতা স্পষ্ট হলো।

এদিকে নির্বাচনের আগে এআইএমআইএম হামায়ুন কবিরের নেতৃত্বাধীন আজুপ (AJUP)-এর সঙ্গে জোট গঠন করেছিল। তবে একটি ভিডিও ভাইরালের পর ভোট বিভাজনের অভিযোগ ওঠায় জোটটি ভেঙে যায়, যা দলটির নির্বাচনি কৌশলকে আরও দুর্বল করে বলে মনে করা হচ্ছে।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় এআইএমআইএম-এর জাতীয় মুখপাত্র আদিল হুসেইন জানিয়েছেন, দলটি পুরো নির্বাচনি পারফরম্যান্স ও কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এআইএমআইএম-এর ধারাবাহিক ব্যর্থতা দলটির সম্প্রসারণ পরিকল্পনার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ