বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কেনিয়ায় বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কেনিয়ার বিভিন্ন স্থানে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কাউন্টিগুলোতে।

গতকাল (রবিবার ৩ মে) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে থারাকা নিথি, এলজিও-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জনগণকে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধস ও কাদার স্রোতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী নাইরোবির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানির মধ্যে দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তার বেহাল দশার প্রতিবাদে রবিবার শহরের মাকোঙ্গেনি ও রুয়াই এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, এতে করে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ