বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পায়ে হেঁটে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা, আটক ৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বৈধ হজ অনুমতি ছাড়াই পায়ে হেঁটে মক্কায় প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজনকে আটক করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মরুভূমির একটি অননুমোদিত পথ ব্যবহার করে মক্কায় প্রবেশের চেষ্টা চালানোর সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

হজ মৌসুমকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে সৌদি সরকার। বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ বা হজ পালনের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে বিভিন্ন প্রবেশপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সৌদি পাবলিক সিকিউরিটি দেশটির নাগরিক ও প্রবাসীদের হজ সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে জরুরি সহায়তার জন্য ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ