বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে তিন শর্তে ৩০ দিনের মধ্যে শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছে ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। বাস্তবিক আখ্যা দেওয়া ইরানের এই প্রস্তাব মেনে নিতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করার চুক্তি, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইরান।

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর তথ্য মতে, তেহরান ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে যেখানে এক মাসের মধ্যে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির আওতায় থাকবে-

১) যুদ্ধের সমাপ্তি (ইরান ও লেবাননে)

২) যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার

৩) হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা

প্রস্তাব অনুযায়ী, এই প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও এক মাস ধরে আলাদা আলোচনা শুরু হবে।

এদিকে তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরান পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব দিয়েছে। এতে মূল গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধের অবসানের ওপর।

যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির কথা বললেও, ইরান জোর দিয়ে বলেছে- এই সমস্যাগুলো ৩০ দিনের মধ্যেই সমাধান করতে হবে।

তেহরানের মতে, কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয় বরং সরাসরি যুদ্ধ শেষ করার দিকেই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

পারমাণবিক বিষয়টি নিয়ে আলাদা পর্যায়ে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা ইমাম মোজতবা খামেনি এক বার্তায় জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে (আইএইএ)-এর অধীনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে ইরান। একই তথ্য জাতিসংঘের অধিবেশনে তুলে ধরছেন ইরানের প্রতিনিধি আলি বাহরেনি।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ