সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজার পর এবার ইসরায়েলের উপর হামলে পড়েছে ইসরায়েল। সম্প্রতি এক হামলার পর ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৪১ লেবাননি।  গত ২ মার্চ শুরু হওয়া এই যুদ্ধে এ যাবত নিহত হয়েছেন মোট ২৬৫৯ জন। আহত হয়েছেন আরও ৮১৮৩ জন।

শনিবারের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এর আগে, কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুইজন নিহত হন। লওয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। এছাড়া শৌকিন গ্রামে আরেকটি হামলায় দুইজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ শহরের আল-কুদস রাউন্ডআবাউটের কাছে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এছাড়া টাইর জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান থেকে হামলা হয়েছে। ইসরায়েল ১৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতি ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। এটি পরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইসরায়েলের দাবি, ইরান-সমর্থিত লেà¦