বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়: মোজতবা খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেখানে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই সক্ষম নয়, সেখানে মিত্রদের সুরক্ষিত রাখতে পারার প্রশ্নই ওঠে না।

শুক্রবার (১ মে) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা আলি খামেনি এসব কথা বলেন।

এর আগে তিনি মন্তব্য করেছিলেন, পারস্য উপসাগরের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো জায়গা নেই।

অন্যদিকে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তিনি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ফোনালাপ করেছেন। মিশর, ইরাক, কাতার ও সৌদি আরবসহ তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন ইরানের এই শীর্ষ কুটনীতিবিদ। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ও আগ্রাসন বন্ধে’ ইরানের অবস্থান এবং সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ