সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

এলপিজির দাম ৪৭% বাড়াল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বাণিজ্যিক ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

শুক্রবার (১ মে) ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) এক বিবৃতিতে দাম বাড়ানো ঘোষণা দেয়। 

আইওসিএল-এর নতুন মূল্য তালিকা অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি বা ৪৭.৮ শতাংশ বাড়িয়ে ৩ হাজার ৭১ দশমিক ৫ রুপি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন টারবাইন জ্বালানির দাম প্রতি কিলোলিটারে (১০০০ লিটার) ৭৬ দশমিক ৫৫ ডলার বা প্রায় পাঁচ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩১ ডলার থেকে ১ হাজার ৫১১ হাজার ৮৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে বাসাবাড়িতে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত বা গৃহস্থালির এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দামও সংশোধন করা হয়নি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে সরাসরি সাধারণ মানুষের ওপর না পড়ে, সে জন্য পেট্রল, ডিজেলের দামও অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে আইওসিএল।

প্রসঙ্গত, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের গ্রাহক মূলত হোটেল, রেস্তরাঁ ও ছোট শিল্প সংস্থাগুলো। গত মাসেও ১৯ কেজি ও ৫ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল ভারত সরকার। এবার ফের দাম ৯৯৩ টাকা বাড়ানোর ফলে হোটেল, রেস্তরাঁয় খাবারের দামে এর অনেকটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ