বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন নিয়ে জাতিসংঘের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে প্রণীত নতুন ইসরায়েলি আইনকে কঠোরভাবে সমালোচনা করেছে জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক কমিটি। তারা বলেছে, এই আইন বর্ণভিত্তিক বৈষম্যকে আরও গভীর করছে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।

শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘ বর্ণবৈষম্য বিলোপ কমিটি এক বিবৃতিতে জানায়, নতুন আইনটি ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক আচরণকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। কমিটির মতে, এটি মানবাধিকারের ক্ষেত্রে একটি বড় পশ্চাদপসরণ।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল দীর্ঘদিন ধরে ১৯৬২ সাল থেকে কার্যত মৃত্যুদণ্ড কার্যকর না করার যে অনানুষ্ঠানিক নীতি অনুসরণ করে আসছিল, নতুন আইনটি সেটিকে দুর্বল করে দিয়েছে। পাশাপাশি এটি ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল উভয় জায়গাতেই মৃত্যুদণ্ডের প্রয়োগের সম্ভাবনা বাড়িয়েছে।

কমিটি আরও উল্লেখ করে, আইনটি কেবল সেই ব্যক্তিদের ওপর প্রযোজ্য যারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করার উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হবে। এর ফলে বাস্তবে এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধেই কার্যকর হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ কমিটি ইসরায়েলকে আহ্বান জানিয়েছে এই আইন প্রত্যাহার করতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের বর্ণবৈষম্যমূলক নীতি ও বিভাজনমূলক আচরণ বন্ধ করতে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই ধরনের আইন অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং চলমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ