তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুদ্ধ, সংঘাত ও মানবিক বিপর্যয়ের কারণে মুসলিম বিশ্ব বর্তমানে এক কঠিন ও বেদনাদায়ক সময় অতিক্রম করছে। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।
এরদোগান বলেন, ‘ফিলিস্তিন থেকে লেবানন, উপসাগরীয় অঞ্চল থেকে সুদান, সোমালিয়া থেকে ইয়েমেন—যেদিকেই তাকাই, আমরা দুর্ভাগ্যজনকভাবে অশ্রু, ধ্বংস ও মানবিক সংকটের দৃশ্য দেখতে পাই।’
