বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র আরোপিত নৌ-অবরোধ তুলে না নিলে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ বজায় রাখে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে যে তারা আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়।

ওই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তেহরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন ইরানের শর্তগুলো বিবেচনা করে এবং একটি স্থায়ী সমাধানের দিকে এগোয়। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি নীতিতে অটল থাকে এবং এসব শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ-অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে উল্লেখ করে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ