বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী গ্রুপ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ-তথ্য  জানিয়েছে দেশটি। যা তেল উৎপাদনকারী গ্রুপ ও এটির ডি ফ্যাক্টো লিডার সৌদি আরবের জন্য বড় ধাক্কা।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত এমন সময় এ দুটি গ্রুপ থেকে বেরিয়ে গেল যখন ইরান যুদ্ধের কারণে তেলের ঐতিহাসিক অস্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতি খারাপ সময়ের মধ্য দিয়ে হাঁটছে।

আমিরাত বেরিয়ে যাওয়ায় এ দুটি গ্রুপের মধ্যে অস্থিরতা এবং এগুলো দুর্বল হয়ে যেতে বলে মনে করেন বিশ্লেষকরা। ভূরাজনীতি নিয়ে বিভিন্ন মতানৈক্য থাকলেও ওপেক ও ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলো সবসময় নিজেদের মধ্যে ঐক্য প্রদর্শন করে এসেছে এ যাবৎকাল।

আল-জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আমিরাতের দুটি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয় হতে পারে। কেননা, গ্রুপ ‍দুটো তেলের দাম বৃদ্ধি করে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করেছে বলে ট্রাম্পের অভিযোগ রয়েছে।  

ট্রাম্পের আরও অভিযোগ ছিল, যেখানে তারা ওপেকের উপসাগরীয় আরব দেশগুলোর জন্য লড়ছে, সেখানে তারা এ অবস্থার সুযোগ নিয়ে তেলের দাম বৃদ্ধি করছে।

এদিকে, ইরান যুদ্ধের সময় আমিরাত অভিযোগ করেছিল, তাদের ওপর ইরান ব্যাপক হামলা চালালেও, সহযোগী আরব দেশগুলো তাদের জন্য তেমন কিছু করেনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ