সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

শেষ দফা ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, গুলিবিদ্ধ সিআইএফ জওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শেষ দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিমবঙ্গের উত্তর ২৪-পরগনা জেলার ভাটপাড়ার জগদ্দল এলাকা। সেখানকার আটচালা বাগানে তৃণমূল কংগ্রেস-বিজেপির তীব্র সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।

জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। জানা গেছে, গত রোববার (২৬ এপ্রিল) জগদ্দলের বিজেপির প্রার্থী সাবেক পুলিশ কমিশনার রাজেশ কুমার জগদ্দল থানায় বেশকিছু দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ জানাতে যান। সে খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জগদ্দল থানায় গিয়ে বিক্ষোভ দেখান।

কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য বর্তমানে নোয়াপাড়ার বিজেপির প্রার্থী বাহুবলী নেতা অর্জুন সিং সেখানে উপস্থিত হলে থানার সামনেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অশান্তি থামাতে পুলিশ লাঠিচার্জ করে।

এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গভীর রাতে ভাটপাড়ার বিজেপির প্রার্থী পবন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং গুলি চালানো হয়।

এতে পবন সিংয়ের নিরাপত্তায় থাকা সিআইএফ- এর এক জওয়ানের পায়ে গুলি লাগলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ-বিষয়ে পবন সিং বলেন, গতকাল একটি মিটিং চলছিল। ওই মিটিং লক্ষ্য করে দুষ্কৃতিরা হামলা চালায়। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার বাড়ির নিচে বোমা এবং গুলি চালানো হয়েছে। আমার সুরক্ষায় থাকা সিআইএফ এর এক কর্মীর পায়ে গুলি লেগেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যদিও এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষের ভাটপাড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো সংঘর্ষই হয়নি। যেহেতু আগামীকাল প্রচারের শেষ দিন, আমরা ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলাম। এরপর আমরা খবর পাই যে, ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে ঢুকে আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। এরপর আমরা থানায় অভিযোগ করতে আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর সাবেক সংসদ সদস্য অর্জুন সিং এসে হামলা চালায়। তারপরেই পুলিশ লাঠিচার্জ করে।

এই ঘটনার পর এরই মধ্যে জগদ্দল থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গোপাল রাউতসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে। পুরো এলাকায় কেন্দ্রীয় বাহিনীসহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ