সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আবারও জাহাজে হামলা চালালো যুক্তরাষ্ট্র, নিহত ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। মাদক-সন্ত্রাসীদের লক্ষ করে চালানো অভিযানের অংশ হিসেবে চালানো হয় এ হামলা ।

শনিবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। যদিও সাম্প্রতিক এ ধরনের হামলাগুলোকে মানবাধিকার সংগঠনগুলো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা করেছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয়, সেটি ছিল ‘নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের’ নিয়ন্ত্রণে। যদিও তারা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করেনি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন কমান্ড প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব নৌযানকে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এসব হামলা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শামিল।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ