শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭


মসজিদে হারামে আজ জুমা পড়াবেন শায়েখ সুদাইস, নববিতে আস-সুবাইতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আজ শুক্রবার (২৪ এপ্রিল) ১৪৪৭ হিজরির জিলকদ মাসের প্রথম জুমা। হজযাত্রীরা ইতোমধ্যে মক্কা-মদিনায় আসতে শুরু করেছেন। আজ মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও শায়খ।

এর মধ্যে মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন বিশ্বখ্যাত কারী ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। তিনি হারামাইনের দ্বীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব।

১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি কুরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামি শরিয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে যখন কাবার ইমাম মনোনীত করা হয়।

২০১২ সালে তাকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয় যা সৌদি আরবে সরকারের একজন মন্ত্রীর সমমর্যাদার পদ।

আর মসজিদে শায়খ আব্দুল বারি আস-সুবাইতি ১৩৮০ হিজরিতে মক্কায় তার জন্ম। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

১৪০৫ হিজরিতে আব্দুল বারি সুবাইতি কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক করেন। তারপর তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন; ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ