বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ আইআরজিসি কমান্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

উত্তেজনার মুখে যেকোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্ত এবং তাৎক্ষণিক জবাব দিতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি সতর্ক করে বলেছেন, দেশটি যুদ্ধক্ষেত্র সম্পর্কে কোনো বিকৃতি বা মিথ্যা বিবরণ বরদাস্ত করবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সতর্ককতা দেন।

বিবৃতিতে কমান্ডার তেহরানের কৌশলগত শক্তি ও প্রস্তুতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ইসরায়েল এবং ‘সন্ত্রাসী আমেরিকা’ ওপর ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তাদের ক্লান্ত করে দেওয়া হয়েছে। একপর্যায়ে তারা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ডাক দিতে বাধ্য করার জন্য আইআরজিসি এবং অন্যান্য প্রতিরক্ষাকারী বাহিনীকে নিয়ে ইরানি জাতি গর্বিত।

কমান্ডার আরও উল্লেখ করেন, ইরানি জনগণ সশস্ত্র বাহিনীর সমর্থনে জনপরিসর ও রাস্তায় তাদের শক্তিশালী এবং ব্যাপক উপস্থিতি অব্যাহত রেখেছে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, সরকার এবং জনগণ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনেই-এর পূর্ণ নির্দেশনায় ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো হুমকি বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত, নিষ্পত্তিমূলক এবং অবিলম্বে জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

জেনারেল জোর দিয়ে বলেছেস, ইরানের সশস্ত্র বাহিনী শ্রেষ্ঠত্বের অবস্থান থেকে ‘মিথ্যাবাদী ও বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্টকে’ পরিস্থিতির সুযোগ নিতে বা যুদ্ধক্ষেত্র সম্পর্কে এবং হরমুজ প্রণালীর ঘটনাবলী নিয়ে মিথ্যা বিবরণ তৈরি করতে দেবে না এবং প্রতিশ্রুতি ভঙ্গের যেকোনো ঘটনার যথাযথ জবাব দেবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ