বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘তুসকা’ জব্দের অভিযোগে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 

ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়।

এদিকে ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালানো এবং সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডের জবাবে মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘দস্যুতা’ নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ