বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার ইরান-সেনাবাহিনীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরান সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, শত্রুর মোকাবিলায় ইরানের সামরিক বাহিনীর সদস্যরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন।

রোববার (১৮ এপ্রিল) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীও সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে শত্রুদের দৃঢ়ভাবে মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

হাতামি বলেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদি’ চেতনায় উদ্বুদ্ধ এবং তারা তাদের দায়িত্ব পালনের অবিচল অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের এই সেনাপ্রধান বলেন, আমাদের বাহিনী শত্রুর মোকাবিলায় এবং আত্মত্যাগের জন্য ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে; তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।

সূত্র: আল জাজিরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ