বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে জলদস্যু বলে অভিযুক্ত করলো ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) এর বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ বলে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে—তথাকথিত অবরোধ জলপথে ডাকাতির শামিল।

শনিবার (১৮ এপ্রিল) আইআরজিসির সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি ও ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্রের তথ্য অনুযায়ী—আজ থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার ইরানের সামরিক বাহিনীর হাতে থাকবে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি আগের মতো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সূত্রে।

এর আগে কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেলেও, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ঠিক কী পরিমাণ সামুদ্রিক যান চলাচল করেছে তা স্পষ্ট নয়।

ইরান আগেই জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে তাহলে তারা আবার হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। সে কথাই বাস্তবায়ন করা হচ্ছে এখন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ