বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি, হতাশ ইসরায়েলিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির খবরে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদেহ।

আবেদ আবু শেহাদেহ আল জাজিরাকে বলেন, বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দারা, যারা হিজবুল্লাহর হামলার মুখে ছিলেন, তারা এই যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নন।

শেহাদেহ বলেন, যুদ্ধবিরতির আগ পর্যন্ত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে—এটি অনেক ইসরায়েলির জন্য বিস্ময়ের বিষয়। ফলে সরকার যে সম্পূর্ণ বিজয়–এর প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হয়নি।

তার মতে, ইসরায়েল দক্ষিণ লেবাননকে একটি নিরাপত্তা বাফার জোনে পরিণত করতে পারেনি, যা জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিশ্লেষকের মতে, এই যুদ্ধবিরতি অনেক ইসরায়েলির মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস বাড়িয়েছে।

তিনি বলেন, ইসরায়েলি জনগণ মনে করছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কেও তাদের কাছে সব তথ্য তুলে ধরা হয়নি।

শেহাদেহ আরও দাবি করেন, ইরান ও পাকিস্তান আগেই জানিয়েছিল যে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত।

তবে শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করেনি।

পরবর্তীতে ট্রাম্প ইসরায়েলি জনগণের সামনে এই যুদ্ধবিরতির বিষয়টি তুলে ধরেন।

সূত্র: আল-জাজিরা

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ