বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

অনুমতি ছাড়া হজ পালন ইসলাম পরিপন্থী: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ পালনের জন্য সরকারি অনুমতি বা পারমিট গ্রহণ করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে বাধ্যতামূলক বলে জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, যথাযথ অনুমতি ছাড়া হজ পালন করা ইসলামি আইনের পরিপন্থী।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দেওয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, ‘পারমিট ছাড়া হজ নয়’-এই নীতিটি শরিয়তের উচ্চতর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসলামি শিক্ষা মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। তাঁর মতে, পারমিট ব্যবস্থা হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সহায়তা করে, যা শরিয়তের মূল লক্ষ্যগুলোর সঙ্গে সংগতিপূর্ণ।

শায়খ আস-সুদাইস বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং হজের আনুষ্ঠানিকতা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

শায়খ সুদাইস সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজ পালন করলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং অন্য হাজিদের জন্যও ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামি আইনে গ্রহণযোগ্য নয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত নিশ্চিত করতে পারমিট ব্যবস্থা অপরিহার্য।

তিনি হজ পালনেচ্ছুকদের সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং হজ ব্যবস্থাপনা সহজ করতে সৌদি সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ