শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা শরিয়তের দৃষ্টিতে কুরবানির সমাজপ্রথা এবার ঈদের ছুটি কমিয়ে দিলেন ‍শুভেন্দু অধিকারী মসজিদ মাদরাসায় যৌন হয়রানির অভিযোগ, কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিন: বাহাউদ্দীন যাকারিয়া প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, পলাতক ১ ‘ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা জ্ঞানপাপির পরিচয়’ কোরবানি নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জরুরি বার্তা

দ্রুতই বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক, আলোচনায় আরও তিন দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার দ্বিতীয় দফা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থাপিত হচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য।

পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শিগগির হতে পারে। তবে আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনো বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি।

সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নামও আলোচনায় আসছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে তুরস্ক এবং মিশর সম্ভাব্য আয়োজক হতে পারে।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই দাবি করেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়। অন্যদিকে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পারমাণবিক ইস্যুতে দুই দেশের অবস্থানে বড় ধরনের পার্থক্য রয়ে গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান ৫ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য স্থগিতের দাবি জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। চীনা কূটনৈতিক জিউ জিয়াকুন যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আলোচনায় সহায়তার আশ্বাস দিয়েছেন।

বর্তমানে যুদ্ধবিরতি বজায় থাকলেও তা ভঙ্গুর বলে মনে করা হচ্ছে। ফলে দ্রুত নতুন দফা আলোচনা শুরু হওয়া এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেন জেডি ভ্যান্স। তবে বিভিন্ন মতপার্থক্যের কারণে দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বলে দুই পক্ষই জানায়।

এরপর ১৩ এপ্রিল মার্কিন সেন্টকম ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করবে, যার মাধ্যমে দেশটির বন্দরগামী ও বন্দর ত্যাগকারী সব জাহাজের চলাচল বন্ধ করে দেওয়া হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ