শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা শরিয়তের দৃষ্টিতে কুরবানির সমাজপ্রথা এবার ঈদের ছুটি কমিয়ে দিলেন ‍শুভেন্দু অধিকারী মসজিদ মাদরাসায় যৌন হয়রানির অভিযোগ, কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিন: বাহাউদ্দীন যাকারিয়া প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, পলাতক ১ ‘ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা জ্ঞানপাপির পরিচয়’ কোরবানি নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জরুরি বার্তা

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ২৭০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এটি প্রাথমিক অনুমান এবং চূড়ান্ত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলেও ধারণা প্রকাশ করেছে দেশটি।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বলে জানিয়েছে ইরানের সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

ফাতেমেহ মোহাজারানি বলেন, ইরানের আলোচক দল ইতোমধ্যে যুদ্ধ-ক্ষতিপূরণের বিষয়টি বিভিন্ন আলোচনায় উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনাও।

মোহাজারানি বলেন, ‘ক্ষয়ক্ষতির বিষয়টি সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বর্তমান ক্ষতির প্রাথমিক হিসাব প্রায় ২৭০ বিলিয়ন ডলার।’

ইরান জানিয়েছে, তারা এই ক্ষতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণ দাবি করবে এবং বিষয়টি কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এগিয়ে নেওয়া হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ