শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা শরিয়তের দৃষ্টিতে কুরবানির সমাজপ্রথা এবার ঈদের ছুটি কমিয়ে দিলেন ‍শুভেন্দু অধিকারী মসজিদ মাদরাসায় যৌন হয়রানির অভিযোগ, কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিন: বাহাউদ্দীন যাকারিয়া প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, পলাতক ১ ‘ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা জ্ঞানপাপির পরিচয়’ কোরবানি নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জরুরি বার্তা

হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবে নতুন কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের হজ পালনের জন্য একমাত্র বৈধ মাধ্যম হলো ‘হজ ভিসা’। অন্য কোনো ধরনের ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। 

রোববার (১২ এপ্রিল) এ নির্দেশনা জারি করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) থেকে মক্কা নগরীতে প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র বা পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না।

তবে মক্কার আবাসিক পারমিটধারী, পবিত্র স্থানগুলোতে কর্মরত ব্যক্তি এবং হজ পারমিটধারীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। আবাসিক কর্মীদের জন্য ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহের প্রক্রিয়া ইতোপূর্বেই শুরু হয়েছে।

ওমরাহ পালনকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসায় আসা ব্যক্তিদের শনিবার (১৮ এপ্রিল)-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কোনো ওমরাহ পারমিট ইস্যু করা হবে না।

আগামী ২৫ মে থেকে ৩০ মে-র মধ্যে চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, হজ ভিসা ছাড়া কাউকে মক্কায় প্রবেশ বা অবস্থান করতে দেওয়া হবে না। এই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনি শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ