বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইরানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ‘ইরান-সমস্যা’ সমাধানে উপসাগরীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে ইরান হামলা চালিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বাহরাইন ও আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন, বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে আলাপকালে ইরানের হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্টারমার।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনায় তিনি হরমুজ প্রণালি পরিস্থিতি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে পণ্য পরিবহন স্বাভাবিক করার গুরুত্ব তুলে ধরেন।

ডাউনিং স্ট্রিটের মতে, এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার অংশ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে চান স্টারমার।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ