সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যতক্ষণ না লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের আলোচক দল এখনো ইসলামাবাদে পৌঁছায়নি এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও করেনি।

সংস্থাটি দাবি করছে, ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছে যে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অংশ নেবে না ইসলামাবাদের আলোচনা সভায়।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানি একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে ইরানি সংবাদমাধ্যম এই দাবি অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যুদ্ধ বন্ধে যেকোনো আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের ওপর নির্ভর করবে, বিশেষ করে লেবাননসহ সব ফ্রন্টে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এবং পাকিস্তানের মধ্যস্থতার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে, বলা হয়েছে প্রতিবেদনে। তবে তেলআবিব (ইসরায়েল) ও লেবানন এই যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত হওয়ার দাবিকে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে ২ মার্চ ২০২৬ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১৭৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তা সত্ত্বেও ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সেই ১০ মিনিটের ১০০ বিমান হামলায় ২৫৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। একই সঙ্গে এই বর্বর হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে রেডক্রস সোসাইটি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ