বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ প্রণালি ফের বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

লেবাননে  আবারও শুরু হয়েছে  ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ তাণ্ডব।  মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি। লেবাননে এ হামলার জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ এ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে 'পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন।

এদিকে, যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। গতকাল বুধবার (৮ এপ্রিল) দেশটির ইসফাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এ যুদ্ধবিরতিকে 'কূটনৈতিক বিপর্যয়' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। 

চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ