বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইরানের বেসামরিক মানুষ চলাচলের বাহন ট্রেনে হামলার হুমকি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের বেসামরিক মানুষের চলাচলের অন্যতম বাহন ট্রেনে হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আজ স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত যেন কেউ ট্রেনে ভ্রমণ না করেন।

আইডিএফ বলেছে, ‘প্রিয় নাগরিকগণ, আপনাদের নিরাপত্তার জন্য, আমরা বিনীত অনুরোধ করছি, এ মুহূর্ত থেকে ইরান সময় রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে এবং রেললাইনে আপনার উপস্থিতি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলবে।”

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে এক মাসের বেশি সময় ধরে কোনো ইন্টারনেট নেই। ফলে ইসরায়েলের এ বার্তা অনেকে কাছে পৌঁছাবে না। এছাড়া হাজার হাজার যাত্রী ইসরায়েলিদের সতর্কতার আগেই ট্রেনে চড়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং অনেকেই স্টেশনে অবস্থান করছেন। তবে খবরটি যখন ছড়িয়ে পড়বে তখন এটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। যা ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন তারা।

এক উদ্ধারকারী বলেছেন ক্লাস্টার মিসাইলের বোমা পড়েছে রোস হাইন, রামাত হাসহারন এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া মিসাইল ব্যালিস্টিক মিসাইল ছিল। ওই সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ