বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘সংঘাত বাড়ালে খুলে যাবে নরকের দরজা’ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভোগ করতে হবে নরকের শাস্তি।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তেহরানে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ‘তোমাদের জন্য খুলে যাবে নরকের দরজা। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে এ তথ্য।

সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘মনে রেখো, শত্রুতা বাড়লে পুরো অঞ্চল তোমাদের জন্য নরকে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে কল্পনা, তা এখন এমন এক জলাভূমিতে পরিণত হয়েছে, যা তোমাদেরই গ্রাস করবে।’

বলাবাহুল্য, খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার প্রধান অপারেশনাল কমান্ড হিসেবে কাজ করে।

 

সূত্র: সিএনএন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ