মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

সুদানে হাসপাতালে হামলায় শিশুসহ নিহত ৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান জানিয়েছেন, সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) এক সোশ্যাল মিডিয়া পোস্টে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল ডেইনের ‘আল ডেইন টিচিং হাসপাতালে’ এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী, দুই নারী নার্স এবং এক পুরুষ চিকিৎসক আছেন। 

তিনি আরও জানান, এই হামলায় আটজন স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন।

হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে হাসপাতালটি অকেজো হয়ে পড়েছে এবং শহরটিতে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।

টেড্রোস বলেন আরও বলেন, এই ট্র্যাজেডির কারণে সুদানের যুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়ে গেছে।

তিনি আরও জানান, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে প্রায় তিন বছর ধরে চলা এই সংঘর্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১৩টি হামলায় ২ হাজার ৩৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তবে এই হামলা কারা চালিয়েছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। 

এতে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মানবিক সংকট; যেখানে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া দারফুরে আরএসএফ-এর বিরুদ্ধে এমন নৃশংসতার অভিযোগ উঠেছে, যাকে জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘গণহত্যার আলামত’ হিসেবে অভিহিত করেছেন।

টেড্রোস বলেন, যথেষ্ট রক্তপাত হয়েছে। অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন সময় সুদানের এই সংঘাত কমিয়ে আনা এবং বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। সূত্র: আলজাজিরা

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ