বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান।

বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে, তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র।

তার দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত ‘আমেরিকান ও জায়নিস্ট’ লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় সাড়ে ৩ হাজারটি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে।

জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে, ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ