সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের হাতে: আইআরজিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গতকাল সোমবার ট্রাম্পের দেওয়া বক্তব্য ‘ওদের আর কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধ প্রায় শেষের দিকে’- এর উত্তরে ঘণ্টা খানেকের মধ্যেই পাল্টা বিবৃতি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তারা বলেন, চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে। 

ট্রাম্পের যুদ্ধের সময়সীমা সম্পর্কিত মন্তব্যের জবাবে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনী বলেন, যুদ্ধে সমাপ্তি ঠিক করার ক্ষমতা তাদের হাতে, ওয়াশিংটনের নয়।

তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়, মার্কিন প্রেসিডেন্ট ভুয়া সামরিক সাফল্য তৈরি করার চেষ্টা করছেন, অথচ তারা ইতোমধ্যেই বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হয়েছে।’

তাসনিম নিউজ এজেন্সিকে নায়িনী বলেন, ‘আমরাই এই যুদ্ধে সমাপ্তি ঠিক করব। আমরা জানি আপনার গোলাবারুদ শিগগিরই শেষ হতে চলেছে এবং আপনি মর্যাদাপূর্ণভাবে যুদ্ধে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কেন আপনি মার্কিন জনগণকে সত্য বলছেন না? ট্রাম্প চান না, আমেরিকানরা জানুক, পারস্য উপসাগর অঞ্চলের সমস্ত মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরানও। এছাড়া দখলদার দেশ ইসরায়েলেও ভয়াবহ হামলা চালায় ইরান।

শুরুতে চার-পাঁচ সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গতকাল সোমবার তিনি বলেছেন, ‘ওদের আর কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধ প্রায় শেষের দিকে।’

ট্রাম্পের এই মন্তব্যের ঘণ্টা খানেকের মধ্যেই পাল্টা বিবৃতি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

সংগঠনটি জানিয়ে দেয়, ‘যুদ্ধ কবে শেষ হবে, সেটা আমরা ঠিক করব। আর কেউ নয়।’ একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এক লিটার তেলও নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা।

আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নায়িনী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী দেশ ও তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক লিটার তেলও রফতানি করতে দেবে না।

তার মতে, তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা করা হচ্ছে, তা ‘অস্থায়ী এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে’।

মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তাও অস্বীকার করেন আইআরজিসির মুখপাত্র।

নায়িনীর দাবি, ‘যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এবং সেগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।’

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ