শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। তার মতে, সাম্প্রতিক আবহে একতরফা সামরিক অভিযান সমস্যার সমাধান করবে না বরং জটিলতা বাড়িয়ে তুলবে।

জেইউআই-এফ মিডিয়া সেলের জারি করা এক বিবৃতি অনুযায়ী, মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন যে, নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সমস্যার প্রতি শ্রদ্ধাও প্রয়োজন।

তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে আচরণ দুই দেশের জন্যই জটিলতা বাড়িয়ে তুলেছে।

মাওলানা ফজলুল রহমান বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ, একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন মেনে চলা উচিত। কূটনৈতিক অভিযান এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পেতে পারে।

মাওলানা ফজলুর রহমান দুই দেশকে সংযম, সহনশীলতা এবং দায়িত্বশীল মনোভাব দেখানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ