রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত তেহরান, ইরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির ওপর যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ইরানের নিজস্ব সক্ষমতা ও অতীতের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বাঘাই বলেন, ইরান এখন যেকোনো আগ্রাসনের সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।

শনিবার ট্রাম্প নিশ্চিত করেন , যুক্তরাষ্ট্রের একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে গেছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ