শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।

সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি’।

এদিকে নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন। তার আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রদ্রিগেজ সহযোগিতা না করলে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও তিনি মনে করেন এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ