রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে ঘোষণা দেন।
 
ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, ‘শুনতে ভালোই লাগছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেত্রো সরকার খুব বেশি দিন এভাবে দেশ চালাতে পারবে না।
 
কিউবা প্রসঙ্গে ট্রাম্প জানান, সেখানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম কারণ দেশটি এমনিতেই অর্থনৈতিকভাবে পতনের মুখে। তাঁর মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল। মাদুরোর পতনের ফলে কিউবা এখন পুরোপুরি আয়হীন এবং অস্থিতিশীল হয়ে পড়েছে।
 
গত শনিবার কারাকাসে ‘ডেল্টা ফোর্স’-এর দুঃসাহসিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে আনা হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে সোমবারই তাঁদের নিউইয়র্কের আদালতে তোলার কথা রয়েছে।
 
বিশ্লেষকদের মতে, মাদুরোর পর পেত্রোকে লক্ষ্যবস্তু করায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের এক নতুন অধ্যায় শুরু হলো।
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ