শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন কবিরকে পুলিশি হয়রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে ভরতপুরের বিধায়ক ও তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবিরকে পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার শক্তিপুরের বাড়িতে পুলিশ হানা দিয়েছে।

রোববার ( ২৮ ডিসেম্বর) সকালে তার বাড়িতে পুলিশ যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। অভিযোগ উঠেছে, হুমায়ুনের নিরাপত্তারক্ষীকে মারধর করেছেন তার পুত্র। তাকে আটক করা হয়েছে।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুরের বিধায়ক। তার পাল্টা দাবি, যদি পুলিশ বাড়িতে গিয়ে তার স্ত্রী-পুত্রের সঙ্গে অশালীন আচরণ করে- তবে বহরমপুর স্তব্দ করে দেওয়া হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কথা বলেছেন ক্ষুব্ধ হুমায়ুন।

জানা গিয়েছে, রোববার সকালে হুমায়ুনের বাড়িতে যায় শক্তিপুর থানার একদল পুলিশ। বাড়িতে গিয়ে তার পুত্র গোলাম নবি আজাদ ওরফে সোহেলের খোঁজখবর শুরু করেন। হুমায়ুন তখন বাড়িতে ছিলেন না, ছিলেন বহরমপুরে।

কেন ভরতপুরের বিধায়কের বাড়িতে পুলিশ গেল? হুমায়ুনের নিরাপত্তারক্ষীকে মারধর করেন তার পুত্র। সেই কারণে তার বাড়ি যায় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রোববার দলীয় কর্মীদের নিয়ে নিজের বিধায়ক অফিসে বৈঠক করছিলেন হুমায়ুন। সেসময় ঘটনাটি ঘটে। অভিযোগ উঠে, হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক কনস্টেবল বৈঠকের মধ্যেই অফিসঘরে ঢুকে ছুটি চান। কিন্তু হুমায়ুন ছুটি দিতে চাননি। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

তখন হুমায়ুন ওই কনস্টেবলকে চড় মারেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পাল্টা চড়াও হন ওই কনস্টেবল। সেসময় তার পুত্র এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন। তার পরই তিনি সোজা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।

কনস্টেবলের অভিযোগ পেয়ে হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে, হুমায়ুনের পুত্রকে আটক করেছে পুলিশ।

যদিও হুমায়ুনের দাবি, ওই কনস্টেবলই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার কথায়, আমার অফিসঘরে ঢুকে আমাকে মারতে গিয়েছিল ওই নিরাপত্তারক্ষী। তাই আমার ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। প্রয়োজনে প্রমাণ হিসাবে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ