মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ভিক্ষা করায় সৌদি থেকে ২৪ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৬ হাজার, আজারবাইজান থেকে ২,৫০০ সহ বিভিন্ন অভিযোগে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিভিন্ন দেশ।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর মহাপরিচালক আগা রফিউল্লাহ জানিয়েছেন, ২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) ওভারসিজ পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন আগা রফিউল্লাহ।

এফআইএ ডিজি কমিটিকে জানান, সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে প্রত্যাবাসন করেছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একই অভিযোগে ৬ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে এবং আজারবাইজান থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২,৫০০ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এফআইএ প্রধান জানান, উমরাহ পালনের অজুহাতে ইউরোপে যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদেরও প্রমাণের ভিত্তিতে ফেরত পাঠানো হয়েছে। এসব ব্যক্তির কাছে উমরাহ যাত্রার দাবি থাকলেও ইউরোপ ভ্রমণের কাগজপত্র পাওয়া গেছে।

এফআইএ ডিজির ভাষ্য অনুযায়ী, চলতি বছরে ৮৫ লাখ (৮.৫ মিলিয়ন) মানুষ বিদেশ ভ্রমণ করেছে এবং এ সংক্রান্ত ২২৬টি মামলা দায়ের হয়েছে।

তিনি জানান, মাত্র তিন মাসে ৪৫০ জনকে ইরান সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

সূত্র : সামা টিভি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ