রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

টান দিয়ে মুসলিম নারীর হিজাব খুলে সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার এই কাণ্ড নিয়ে নানা মহলে তুমুল সমালোচনা হচ্ছে।

গত মাসে দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নিতীশ। ওই সময় অনেকে ৭৪ বছর বয়সী এ রাজনীতিকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ঘটনার পর তাদের এ প্রশ্ন আরও জোরালো হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সার্টিফিকেট নিতে আসা মুখ ঢাকা ওই নারীকে হিজাব খুলতে ইশারা দিচ্ছেন নিতিশ। ওই নারী কোনো কিছু করার আগেই তিনি সজোরে হিজাবে টান দেন। এতে করে তার মুখ বেরিয়ে যায়।

ওই সময় পেছনে থাকা কয়েকজন হাসলেও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিতীশকে থামানোর চেষ্টা করেন। এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে।

হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নিতীশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, ‘পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে, জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে।’ সূত্র: এনডিটিভি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ