রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

গত ৯ মাসে ৩০ মিলিয়ন ডলার জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৯ মাসে ৩০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের জাফরান বিদেশে রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। 

হেরাতের সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দেশে জাফরান উৎপাদন বাড়ছে এবং বিদেশে এ মসলার চাহিদাও অনেক বেশি।

বুধবার (১০ ডিসেম্বর) আফগান বার্তা সংস্থা খামা প্রেসের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

দেশটির জাফরান উৎপাদক ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত বছর দেশে ৩৫ টন জাফরান উৎপাদিত হয়েছিল। তখন প্রায় ৯ হাজার হেক্টর জমিতে জাফরানের চাষ হয়েছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার মধ্যেও উৎপাদন আগের বছরের চেয়ে বাড়ছে।

তথ্যমতে, অধিকাংশ জাফরান ইউরোপ, আমেরিকা, আরব দেশগুলোসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি করা হয়। উচ্চমান, বিশেষ গন্ধ ও ভালো স্বাদের জন্য আফগানিস্তানের জাফরান দীর্ঘদিন ধরে বিদেশে সুনাম কুড়িয়েছে।

হেরাত চেম্বারের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ আমিন সরকারি বার্তা সংস্থা বাখতারকে বলেন, শুধু হেরাত প্রদেশেই এ বছর প্রায় ৪০ টন জাফরান উৎপাদিত হয়েছে। এখনো জাফরান পরিষ্কার করা, শুকানো এবং প্যাকেট করার কাজ চলছে।

হেরাত আফগানিস্তানের জাফরান শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশজুড়ে যে পরিমাণ জাফরান উৎপাদিত হয়, তার প্রায় ৯৫ শতাংশই হেরাত থেকে আসে। মানের দিক থেকেও হেরাতের জাফরান বিশ্বে বহুবার পুরস্কার জিতেছে।

ইমারাতে ইসলামিয়ার কৃষি মন্ত্রণালয় জানায়, এ বছর দেশব্যাপী ১২ হাজার হেক্টর জমিতে জাফরান চাষ হয়েছে, যার উৎপাদন প্রায় ৪১ টন হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা সদর আজম উসমানি বলেন, হেরাতে আয়োজিত ১০ম জাফরান ফুল উৎসবে তিনি জানান—গত কয়েক বছরের তুলনায় এবার উৎপাদন বেড়েছে। তিনি এর কারণ হিসেবে উন্নত চাষপদ্ধতি ও বেশি জমিতে চাষ হওয়াকে উল্লেখ করেন।

সূত্র : খামা প্রেস, আরটিএ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ