রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাচ্ছে মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি জায়ান্ট মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, থ্রেডস এবং ফেসবুক থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে তারা।

দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার নতুন আইন কার্যকর হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হল।

অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টিকটক ও ইউটিউবসহ প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্লক করার নির্দেশ দিয়েছে। আইন মানতে ব্যর্থ হলে কম্পানিগুলোকে চার কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে।

মেটার একজন মুখপাত্র বলেন, ‘আমরা ১০ ডিসেম্বরের মধ্যে ১৬ বছরের কম বয়সী সব ব্যবহারকারীকে সরিয়ে ফেলার জন্য কঠোর চেষ্টা চালাচ্ছি। তবে এটি একবারে শেষ হওয়ার মতো প্রক্রিয়া নয়। এটি বহু-স্তরের এবং চলমান একটি কাজ।’

কম্পানিটি জানায়, কম বয়সী ব্যবহারকারীরা চাইলে তাদের অনলাইন হিস্ট্রি সেভ বা ডাউনলোড করে রাখতে পারবে।

তাদের জানিয়ে দেওয়া হবে, তারা প্রাপ্তবয়স্ক হলে প্রবেশাধিকার পাবে এবং তাদের সব কনটেন্ট তারা যেভাবে রেখে যাবে সেভাবেই আবার ফিরিয়ে দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞায় কয়েক লাখ কিশোর-কিশোরী প্রভাবিত হবে। শুধু ইনস্টাগ্রামেই ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় তিন লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ব্যবহারকারী রয়েছে বলে জানা গেছে।

রোবলক্স, পিন্টারেস্ট ও হোয়াটসঅ্যাপের মতো কিছু জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইটকে আপাতত ছাড় দেওয়া হয়েছে। তবে তালিকাটি এখনো পর্যালোচনায় রয়েছে।

মেটা জানিয়েছে, তারা আইন মানতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বয়স যাচাইয়ের দায়িত্ব অ্যাপ স্টোরগুলোর ওপর দেওয়া উচিত।

কম্পানির মুখপাত্র বলেন, ‘১৬ বছরের নিচে কেউ অ্যাপ ডাউনলোড করতে চাইলে সরকারের উচিত অ্যাপ স্টোরগুলোকে বয়স যাচাই করতে এবং মা-বাবার সম্মতি নিতে বাধ্য করা। এতে কিশোরদের বারবার বিভিন্ন অ্যাপে বয়স যাচাইয়ের ঝামেলায় পড়তে হবে না।

আর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো নিশ্চিত হতে পারবে, কোন ব্যবহারকারী কোন বয়সের।’
অস্ট্রেলীয় যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস এই সপ্তাহে সাংবাদিকদের বলেন, এই আইন ইন্টারনেটের সব ঝুঁকি দূর করবে না। তবে এটি শিশুদের নিজেদের আরো ভালো সংস্করণ খুঁজে পেতে সহায়তা করবে।

অস্ট্রেলিয়ার এই কঠোর পদক্ষেপ কার্যকর হয় কি না তা নিয়ে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমের ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থাগুলোর ব্যাপক আগ্রহ রয়েছে।

এদিকে মালয়েশিয়াও আগামী বছর থেকে ১৬ বছরের নিচের শিশুদের সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার কথা ভাবছে। নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা আনতে চলেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ