রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও এই ঘটনায় এখনো নিখোঁজ ২৭৯ জন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে বৃহস্পতিবার শহরটির প্রধান নির্বাহী জন লি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। 

লি সাংবাদিকদের বলেছেন, এখনো ২৭৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। 

গতকাল রাতেও কমপ্লেক্সের ৩২ তলা ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। এই ভবনগুলোয় অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এতে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন। 

তবে আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ৮০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন। ১৮ ঘণ্টার বেশি সময় ধরে কমপ্লেক্সটি জ্বলছে বলে বিবিসি নিশ্চিত করেছে। 

আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লি। এ ছাড়া ভবনের আশেপাশের ১৩টি স্কুলের ক্লাস আজ বাতিল করা হয়েছে।  

এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সরকারি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি হতাহতের ঘটনা যেন কম হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ