রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হংকংয়ের তাই পো শহরের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি মানুষ।

আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যেসব ভবনে আগুন লেগেছে, সেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন।

ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

এছাড়া এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে বিবিসি চায়নিজকে জানিয়েছেন পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ