রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

মুসলিম ছাত্রদের মূর্তির সামনে মাথা নোয়াতে বাধ্য করল হিন্দু চরমপন্থিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের কল্যাণ অঞ্চলে তিন মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। নির্জন একটি শ্রেণীকক্ষে তিন মুসলিম ছাত্র নামাজ আদায় করছেন—এমন একটি ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পর চরমপন্থিরা উত্তেজিত হয়ে ওঠে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কাশ্মীর মিডিয়া সার্ভিস ও যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা স্থানীয় আইডিয়াল কলেজে প্রবেশ করে এবং ওই ছাত্রদের ক্ষমা চাইতে চাপ দেয়। পরে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে হাতজোড় করে মাথা নত করতে বাধ্য করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত শিক্ষার্থীদের ঘিরে ধরে চরমপন্থিরা ‘জয় শ্রী রাম’ স্লোগানে চারদিক মুখরিত করে তোলে। তাদের হুমকি দেওয়া হয় এবং মূর্তির সামনে জোরপূর্বক প্রণাম করানো হয়।

স্থানীয় মুসলিমরা অভিযোগ করে বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘুদের হয়রানির ধারাবাহিকতার অংশ হিসেবে এমন ঘটনা বেড়েই চলেছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে, আর পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ছাত্রদের অভিভাবকরাও কলেজ প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তাদের অভিযোগ—প্রশাসন জনতার চাপে নতি স্বীকার করেছে এবং আশ্চর্যের বিষয় হলো—অপমানের শিকার হওয়া ছাত্রদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

অভিভাবকরা ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা এবং ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ