রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫শে নভেম্বর) আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জানান, সোমবার দিবাগত মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বসতবাড়িতে এই বোমা বর্ষণ করে। হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এই হামলায় পাঁচজন ছেলে ও চারজন মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী মৃত্যু বরণ করেছেন।

খোস্ত ছাড়াও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিমান হামলার খবর পাওয়া গেছে। মুজাহিদ জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। ওইসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ