রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

ভারতীয় ‍মুসলিমদের টার্গেট করা হচ্ছে: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরশাদ মাদানী উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন।

মাওলানা মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। মাদানী অভিযোগ করেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

কংগ্রেস পার্টির নেতা উদিত রাজ মাদানীর বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন। উদিত বলেন, তিনি মাদানী1র বক্তব্যকে সমর্থন করেন এবং কেন বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ