রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

পাকিস্তানে আঠার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের ফয়সালাবাদে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত ও আহত হয়েছেন অন্তত আরও সাতজন। বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। খবর দ্য ডনের।

বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশেপাশের কাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

ফয়সলাবাদ কমিশনার জানান, গ্যাস লিকেজ থেকে বয়লার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরআগে বলা হয়েছিল, বয়লার বিস্ফোরণ হয়েছে।

কমিশনারের অফিসের বিবৃতিতে বলা হয়েছে যে কারখানায় কোনো বয়লার ছিল না। মালিকপুর এলাকায় চারটি কারখানা চালু ছিল। গ্যাস লিকেজ হওয়ার কারণে একটি কারখানায় আগুন লেগেছে এবং অন্যান্য কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণস্থলে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কারখানার রাসায়নিক গুদামের ভিতরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদসহ ভবনের একটি বড় অংশ ধসে পড়ে।

কারখানার প্রাঙ্গণের পেছনে প্রায় সাত থেকে আটটি বাড়ির ছাদ এবং কাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বাসিন্দাদের পাশাপাশি কারখানার শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ