রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একদল  বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সড়কে নেমে এ বিক্ষোভে অংশ নেয়।

এর আগে, মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শনিবার (১৫ নভেম্বর) সরকার বিরোধী আন্দোলনের সময় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল করে জাতীয় প্রাসাদের সামনে জড়ো হন, যেখানে প্রেসিডেন্টের দপ্তর রয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ‘ব্ল্যাক ব্লক’ হিসেবে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে, বলে খবর দিয়েছে পত্রিকা লা হর্নাদা।

বিক্ষোভকারীরা জানায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। অনেকেই ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘যদি কেউ দ্বিমত পোষণ করেন, তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না।’

তিনি আগেও দাবি করেছিলেন, এ বিক্ষোভ ‘ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট’ দ্বারা উসকানি দেওয়া।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ