শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় বর্বর ইহুদি হামলাসহ নানা ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মুসলিম বিশ্বের নেতারা। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা অংশ নেন। এতে গুরুত্বপূর্ণ আলোচনা-সিদ্ধান্ত হয়েছে।

আল জাজিরা জানায়, বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। এর ফলাফলে তিনি ‘সন্তুষ্ট’।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, বৈঠকে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে।

এদিকে জাতিসংঘের অধিবেশনে প্রায় সব নেতা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলার নিন্দা জানান। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও তার ভাষণের বেশিরভাগ অংশ ফিলিস্তিনিদের দুর্দশার ওপর আলোকপাত করেন। উল্লেখ করেন, ইসরায়েলের অন্যায়গুলো কয়েক দশক ধরে চলে আসছে।

কিন্তু ট্রাম্প তার ভাষণে গাজার ভয়ানক মানবিক সংকটের কথা উল্লেখ করেননি। বরং পশ্চিমা দেশগুলোর সমালোচনায়ও তিনি ব্যস্ত ছিলেন। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কারে শামিল। এতে সমস্যা সমাধান না হয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বলে তিনি মন্তব্য করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ