মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

গাজায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ। এখনও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং অন্তত ১৯০ জন আহত হয়েছেন। এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনে। মন্ত্রণালয় জানিয়েছে, বহু মৃতদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। ফলে গত ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহতের সংখ্যা বেড়ে ১৮,৫১১ জনে পৌঁছেছে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে ১২ হাজার ৮২৩ জন নিহত এবং ৫৪ হাজার ৯৪৪ জন আহত হন। এর মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ