শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন রাষ্ট্রকে রোববার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রভাবশালী চারটি রাষ্ট্র। সেগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এতে ক্ষোভে ফেটে পড়েছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। খবর আল-জাজিরার।

বেলফোর চুক্তির ১০৮ বছর পর ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। সঙ্গে আরও তিন দেশ কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে।

নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের জমি। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রাম। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি- শক্তির মাধ্যমে শান্তি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ